২১৷ (১) সংস্থাপন মন্ত্রণালয়ের রিজলিউশন নং এমই/এনসিসি-০১৩/৮৭-৮৪, তারিখ ২৬শে মাঘ, ১৩৯৪/১০ই ফেব্রুয়ারী, ১৯৮৮, অতঃপর উক্ত রিজলিউশন বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল৷ (২) উক্তরূপ রহিত হইবার সংগে সংগে- (ক) উক্ত রিজলিউশন দ্বারা প্রতিষ্ঠিত জাতীয় কমপিউটার বোর্ড (National Computer Board), অতঃপর বিলুপ্ত বোর্ড বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে; (খ) বিলুপ্ত বোর্ডের সকল সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব ও সুবিধাদি এবং স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ এবং অন্য সকল দাবী ও অধিকার কাউন্সিলে হস্তান্তরিত হইবে এবং কাউন্সিল উহার অধিকারী হইবে; (গ) বিলুপ্ত বোর্ডের যে সকল ঋণ, দায় এবং দায়িত্ব…