২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “কাউন্সিল” অর্থ আইনের অধীন স্থাপিত কাউন্সিল; (খ) “কার্যনির্বাহী পরিচালক” অর্থ ধারা ৭ এর অধীন কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান; (গ) “তথ্য প্রযুক্তি” বলিতে কমপিউটারের মাধ্যমে তথ্য প্রক্রিয়াকরণ এবং টেলি-ইলেকট্রনিক যোগাযোগের মাধ্যমে তথ্য স্থানান্তরকরণকে বুঝাইবে; (ঘ) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (ঙ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি৷