১৪৷ (১) কাউন্সিলের কার্যাবলী সম্পাদনের প্রয়োজনে কার্যনির্বাহী পরিচালকের নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কাউন্সিলের কোন কর্মকর্তা অন্যুন বাহাত্তর ঘন্টার নোটিশ প্রদান করিয়া যে স্থান, ঘরবাড়ী বা অংগনে কোন কমপিউটার বা তথ্য প্রযুক্তি স্থাপিত হইয়াছে সেই স্থান, ঘরবাড়ী বা অংগনে দিনের বেলায় প্রবেশ করিতে, উহা পরিদর্শন করিতে এবং উক্ত কমপিউটার বা তথ্য প্রযুক্তি সম্পর্কে তাঁহার বিবেচনায় প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করিতে পারিবেন৷ (২) যদি কোন ব্যক্তি যুক্তিসংগত কারণ ছাড়া উক্ত কর্মকর্তাকে উক্তরূপ প্রবেশ, পরিদর্শন বা তথ্য সংগ্রহে বাধা প্রদান করেন তাহা হইলে, তিনি অনধিক এক হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন৷