৯৷ (১) বিসিআই এর কোন উদ্যোক্তা বা পরিচালক যদি, ব্যাংকের উদ্যোক্তা বা পরিচালক হইতে না পারেন বা উদ্যোক্তা বা পরিচালক হইবার অযোগ্য হন, তাহা হইলে তিনি বিসিআইতে তাহার দায়মুক্ত শেয়ার ব্যাংকের “ক” শ্রেণীর যে কোন শেয়ারহোল্ডারের নিকট বিক্রয় করিতে পারিবেন৷ (২) উপ-ধারা (১) এর বিধান অনুযায়ী বিসিআই এর কোন উদ্যোক্তা বা পরিচালকের শেয়ার বিক্রয় করা সম্ভব না হইলে অথবা অনুরূপভাবে বিক্রয়ের পর আরো শেয়ার অবশিষ্ট থাকিলে তিনি ব্যাংকের “গ” শ্রেণীর শেয়ারহোল্ডার হইবেন এবং উক্ত শ্রেণীর জন্য নির্ধারিত শেয়ার অংশের সহিত তাহা সমন্বয় করা হইবে অথবা তাহার ব্যক্তিগত দায়দেনা থাকিলে উহার সহিত সমন্বয় করা হইবে৷