৭৷ (১) ব্যাংকের পরিচালক পর্ষদ ১১ জন পরিচালক সমন্বয়ে গঠিত হইবে যাহাদের মধ্যে “ক” শ্রেণীর ৪ জন, “খ” শ্রেণীর ২ জন এবং “গ” শ্রেণীর ৪ জন এবং সরকার মনোনীত ১ জন হইবেন: তবে শর্ত থাকে যে, ধারা ৫ এর উপ-ধারা (৩) ও (৪) এর ব্যবস্থা মোতাবেক একই ধারার উপ-ধারা (২) এ উল্লিখিত শেয়ার অংশে যদি কম বেশী হইয়া থাকে বা, ক্ষেত্রমত, শ্রেণী বহির্ভূত শেয়ারহোল্ডার থাকার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক পরিচালক পর্ষদের বিভিন্ন শ্রেণীর সদস্যের সংখ্যায় যথাযথভাবে হ্রাস বৃদ্ধি করিতে পারিবে৷ (২) ব্যাংকের প্রধান নির্বাহী পদাধিকার বলে পরিচালক পর্ষদের সদস্য হইবেন৷ (৩) অন্যুন ৭৫ লক্ষ টাকার শেয়ার না থাকিলে “ক” শ্রেণীর শেয়ারহোল্ডার পরিচালক…