৫৷ (১) ব্যাংকের অনুমোদিত মূলধন হইবে ২০০ কোটি টাকা এবং তাহার পরিশোধিত মূলধন হইবে ৯২ কোটি টাকা৷ (২) বিভিন্ন শ্রেণীর শেয়ারহোল্ডার নিম্্নবর্ণিত হারে ব্যাংকের শেয়ার ক্রয় করিবেন, যথা:- (ক) ব্যাংকের উদ্যোক্তাগণ, অতঃপর “ক” শ্রেণীর শেয়ারহোল্ডার বলিয়া উল্লিখিত, ২০ কোটি টাকার শেয়ার; (খ) তফসিলী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, অতঃপর “খ” শ্রেণীর শেয়ারহোল্ডার বলিয়া উল্লিখিত, ২০ কোটি টাকার শেয়ার; (গ) আমানতকারী, অতঃপর “গ” শ্রেণীর শেয়ারহোল্ডার বলিয়া উল্লিখিত, ৫২ কোটি টাকার শেয়ার৷ (৩) যদি “খ” এবং “গ” শ্রেণীর শেয়ারহোল্ডার উপ-ধারা (২) এ উল্লিখিত সম্পূর্ণ শেয়ার ক্রয় না করেন, তাহা হইলে উক্ত অবিক্রীত শেয়ার “ক” শ্রেণীর…