২২৷ এই আইনের কোন বিষয়ে প্রশ্ন বা সংশয় দেখা দিলে সেই বিষয়ে বাংলাদেশ ব্যাংক, সরকারের সহিত পরামর্শক্রমে, যে সিদ্ধান্ত প্রদান করিবে, তাহাই চূড়ান্ত হইবে এবং সংশ্লিষ্ট সকলে সেই ব্যাখ্যা মানিতে বাধ্য থাকিবেন৷