২০৷ (১) এই আইনের বিধানাবলী কার্যকর করার ক্ষেত্রে কোন অসুবিধা দেখা দিলে সরকার উক্ত অসুবিধা দূরীকরণার্থে, আদেশ দ্বারা যে কোন ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে: তবে শর্ত থাকে যে, এই আইন কার্যকর হওয়ার পাঁচ বছর পর এই ধারার অধীন কোন আদেশ প্রদান করা যাইবে না৷ (২) এই ধারার অধীন প্রদত্ত সকল আদেশ সরকার যত শীঘ্র সম্ভব জাতীয় সংসদে উপস্থাপন করিবে৷