২৷ বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “আমানত” অর্থ বিসিআই কর্তৃক গৃহীত কর্জ এবং বিনিয়োগ হিসাবে রক্ষিত বিসিআই এর দায়; (খ) “আমানতকারী” অর্থ বিসিআইকে ঋণ প্রদানকারী অথবা উহাতে বিনিয়োগকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান; (গ) “পরিচালক পর্ষদ” অর্থ ব্যাংকের পরিচালনা পর্ষদ; (ঘ) “পরিচালক” অর্থ ব্যাংকের পরিচালক; (ঙ) “ব্যাংক” অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড; (চ) “নির্ধারিত দিন” অর্থ ধারা ১ এর উপ-ধারা (২) এর অধীন নির্ধারিত বিভিন্ন তারিখ; (ছ) “হ্রাসকৃত দায়” অর্থ এই আইনের বিধান অনুযায়ী হ্রাস করার পর আমানতকারীদের নিকট বিসিআই এর দায়৷