১৯৷ এই আইনের অন্তর্ভুক্ত নাই অথচ ইহার উদ্দেশ্যে পূরণকল্পে অন্তর্ভুক্ত হওয়ার প্রয়োজন ছিল বিসিআই অথবা ব্যাংক সম্পর্কিত এমন যে কোন বিষয়ে বাংলাদেশ ব্যাংক, সরকারের সহিত পরামর্শক্রমে, প্রয়োজনীয় নির্দেশ প্রদান করিবে এবং এইরূপ নির্দেশ এই আইনের বিধান হিসাবে গণ্য হইবে৷