১৫৷ (১) ২৮শে এপ্রিল, ১৯৯২ ইং তারিখে বিসিআই এর চাকুরীতে নিযুক্ত ছিলেন এবং যাহাদের বিরুদ্ধে কোন অভিযোগ বা মামলা নাই এমন সকল কর্মকর্তা বা কর্মচারী নির্ধারিত দিনে ব্যাংকে বদলী হইয়াছেন বলিয়া গণ্য হইবেন এবং তাহারা যে শর্তাধীনে বিসিআই এর কর্মকর্তা বা কর্মচারী ছিলেন সেই একই শর্তাধীনে ব্যাংকের কর্মকর্তা বা কর্মচারী হইবেন এবং তাহাদের চাকুরীর ধারাবাহিকতা বজায় থাকিবে: তবে শর্ত থাকে যে, এইসব কর্মকর্তা বা কর্মচারী ২৮শে এপ্রিল, ১৯৯২ ইং তারিখ হইতে নির্ধারিত দিন পর্যন্ত সময়কালের জন্য কোন বেতন ও ভাতা দাবী করিতে পারিবেন না: আরো শর্ত থাকে যে, বিসিআই এ কোন কর্মকর্তা বা কর্মচারীর ২৮শে এপ্রিল, ১৯৯২ ইং এর পূর্বের…