১৩৷ (১) ব্যাংক প্রতিষ্ঠা হওয়ার সংগে সংগে বিসিআই এর সমুদয় ব্যবসা, সম্পত্তি নগদ ও ব্যাংকে রক্ষিত অর্থ এবং অন্যান্য সকল দাবী ও অধিকার, এই আইন অনুযায়ী হ্রাস অথবা সমন্বয়ের পর, ব্যাংকে ন্যস্ত হইবে৷ (২) ব্যাংক প্রতিষ্ঠার অব্যবহিত পূর্বে বিসিআই পক্ষ ছিল এমন যে সকল চুক্তি, বণ্ড, ওকালতনামা এবং অনুরূপ অন্যান্য সকল দলিল কার্যকর ছিল সেই সকল চুক্তি, বণ্ড, ওকালতনামা বা অন্যান্য দলিল, এই আইনের বিধানাবলী এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক আরোপিত শর্তাবলী সাপেক্ষে, এমনভাবে ব্যাংকের চুক্তি, বণ্ড, ওকালতনামা ও অন্যান্য দলিল বলিয়া গণ্য হইবে যেন ব্যাংক কর্তৃক বা ব্যাংকের পক্ষে এইসব দলিল সম্পাদিত হইয়াছিল৷