১২৷ (১) এই আইনে যাহা কিছুই থাকুক না কেন, বিসিআই এর সম্ভাব্য দায় এর বিপরীতে কোন দাবীদারের দাবীর সেই পরিমাণ অংশই পরিশোধ করা হইবে যাহা সংশ্লিষ্ট মার্জিন হিসাবে প্রাপ্ত অর্থ, সংশ্লিষ্ট জামানত হইতে সংগৃহীত অর্থ এবং যাহার পক্ষে বিসিআই কর্তৃক দায় গ্রহণ করা হইয়াছে তাহার নিকট হইতে অথবা তাহার পক্ষে অন্য কাহারো নিকট হইতে প্রাপ্ত অর্থ দ্বারা সংকুলান সম্ভব হইবে৷ (২) যে সমস্ত ক্ষেত্রে বিসিআই এর সম্ভাব্য দায় স্বাভাবিক প্রক্রিয়ায় অবলুপ্ত হইয়াছে সে সমস্ত ক্ষেত্রে সংশ্লিষ্ট মার্জিন হিসাবে স্থিতি সংক্রান্ত বিসিআই এর দায় ধারা ৬ এর বিধান অনুযায়ী সমন্বয়পূর্বক ধারা ১১(২) মোতাবেক পরিশোধ করা হইবে৷