১১৷ (১) বিসিআই এর হিসাব বহিতে হিসাবায়িত সকল দায় এর শুধুমাত্র আসল (সুদ ব্যতীত) এই আইনের বিধানাবলী সাপেক্ষে এবং তদনুযায়ী সমন্বয়ের পর, নির্ধারিত দিনে ব্যাংকের দায় হইবে৷ (২) এই আইনের বিধান অনুযায়ী সমন্বয়ের পর হ্রাসকৃত দায় নগদ অর্থে অথবা পাওনাদার যেভাবে চাহেন নিম্্নবর্ণিত সূচী অনুযায়ী সেইভাবে পরিশোধ করা হইবে, যথা:- টাকার পরিমাণ পরিশোধের সময় প্রথম ২৫,০০০ টাকা নির্ধারিত দিনের ০২ মাস পর হইতে ০৪ মাসের মধ্যে৷ আরো ২৫,০০০ টাকা নির্ধারিত দিনের ০৪ মাস পর হইতে ০৬ মাসের মধ্যে৷ আরো ২৫,০০০ টাকা নির্ধারিত দিনের ০৬ মাস পর হইতে ০৮ মাসের মধ্যে৷ আরো ২৫,০০০ টাকা নির্ধারিত দিনের ০৮ মাস পর হইতে ১০ মাসের মধ্যে৷ আরো…