১৷ (১) এই আইন বাংলাদেশ কমার্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড (পুনর্গঠন) আইন, ১৯৯৭ নামে অভিহিত হইবে৷ (২) বাংলাদেশ ব্যাংক, প্রজ্ঞাপন দ্বারা যে তারিখ নির্ধারণ করিবে সেই তারিখ হইতে এই আইনের বিধান কার্যকর হইবে এবং বিভিন্ন বিধান কার্যকর করার জন্য বিভিন্ন তারিখ নির্ধারণ করা যাইবে৷