বাংলাদেশ কমার্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড (পুনর্গঠন) আইন, ১৯৯৭ ( ১৯৯৭ সনের ১২ নং আইন ) [১৩ মার্চ, ১৯৯৭ ইং বাংলাদেশ কমার্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডকে পুনর্গঠন করিয়া একটি ব্যাংক প্রতিষ্ঠাকল্পে প্রণীত আইন৷ যেহেতু বাংলাদেশ কমার্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড, অতঃপর বিসিআই বলিয়া উল্লিখিত, একটি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান হিসাবে কার্যক্রম চালানোর জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমতিপ্রাপ্ত হইয়া উহার ঋণ প্রদানকারী এবং আমানতকারীদের স্বার্থের হানিকর ব্যবসায়ে নিয়োজিত হইয়াছিল; এবং যেহেতু বাংলাদেশ ব্যাংক, বিসিআই এর সহিত সংশ্লিষ্ট সকলের স্বার্থে, ২৮শে এপ্রিল, ১৯৯২ ইং তারিখ হইতে বিসিআই এর সকল কার্যক্রম স্থগিত…