৮। (১) কাউন্সিলের সদস্যগণ, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, তাহাদের মধ্য হইতে একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি, একজন সভাপতি এবং একজন কোষাধ্যক্ষ নির্বাচন করিবেন। (২) সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি এবং কোষাধ্যক্ষ ২ (দুই) বৎসর মেয়াদের জন্য নির্বাচিত হইবেন: তবে শর্ত থাকে যে, পরবর্তী সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি এবং কোষাধ্যক্ষ নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রত্যেকে স্ব স্ব দায়িত্ব পালন করিবেন: আরও শর্ত থাকে যে, কোন ব্যক্তি পূর্ববর্ণিত পদে দুইবারের অধিক নির্বাচিত হইতে পারিবেন না। (৩) সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি এবং কোষাধ্যক্ষ নির্বাচন সংক্রান্ত কোন বিরোধ দেখা দিলে উহা সরকারের…