৭। (১) নিম্নবর্ণিত ২০ (বিশ) জন সদস্য সমন্বয়ে কলেজের কাউন্সিল গঠিত হইবে, যথা :- (ক) ফেলোগণের মধ্য হইতে নির্বাচিত ১৬ (ষোলো) জন ফেলো; এবং (খ) সরকার কর্তৃক মনোনীত ৪ (চার) জন ফেলো। (২) কাউন্সিলের সদস্যগণের মেয়াদ হইবে ৪ (চার) বৎসর : তবে শর্ত থাকে যে, কোন সদস্য পুনঃনির্বাচিত বা পুনঃমনোনীত হইতে পারিবেন। (৩) কাউন্সিলের কোন সদস্যপদ সাময়িকভাবে শূন্য হইলে নির্বাচিত ফেলোর ক্ষেত্রে নির্বাচনের মাধ্যমে এবং মনোনীত ফেলোর ক্ষেত্রে মনোনয়নের মাধ্যমে পূরণ করিতে হইবে এবং উক্তরূপে নির্বাচিত বা মনোনীত সদস্য অবশিষ্ট মেয়াদের জন্য বহাল থাকিবেন। (৪) কাউন্সিলের সদস্য নির্বাচনের পদ্ধতি বিধি দ্বারা নির্ধারিত হইবে।