৬। কলেজের সাধারণ পরিচালনা ও প্রশাসন কাউন্সিলের উপর ন্যস্ত থাকিবে এবং কলেজ যে সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিতে পারিবে কাউন্সিলও সেই সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিতে পারিবে।