৫। কলেজের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা :- (ক) চিকিৎসা বিজ্ঞানের সকল শাখায় বিশেষজ্ঞ তৈরীর লক্ষ্যে হাসপাতাল এবং চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করা; (খ) এফসিপিএস ও এমসিপিএস পরীক্ষার আয়োজন এবং সনদ প্রদান; (গ) চিকিৎসা বিজ্ঞানের সকল শাখায় স্নাতকোত্তর শিক্ষার ব্যবস্থা করা; (ঘ) চিকিৎসা বিজ্ঞানে গবেষণার ব্যবস্থা করা; (ঙ) চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে ফিজিশিয়ানস্, সার্জনস্ এবং বিশেষজ্ঞ চিকিৎসকগণের প্রশিক্ষণের ব্যবস্থা করা; (চ) ফিজিশিয়ানস্, সার্জনস্ এবং বিশেষজ্ঞ চিকিৎসকগণের মধ্যে চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের উপর আলোচনা ও ব্যবহারিক প্রদর্শনীর…