২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) ’’কলেজ’’ অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস্; (২) ’’কাউন্সিল’’ অর্থ ধারা ৭ এর অধীন গঠিত কাউন্সিল; (৩) ’’ফেলো’’ অর্থ ফেলো অব কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস্ (এফসিপিএস) পরীক্ষায় উত্তীর্ণ কোন ব্যক্তি; (৪) ’’বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (৫) ’’মেম্বার’’ অর্থ মেম্বার অব কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস্ (এমসিপিএস) পরীক্ষায় উত্তীর্ণ কোন ব্যক্তি; এবং (৬) ’’সচিব’’ অর্থ ধারা ১৩ এর অধীন নিযুক্ত কলেজের সচিব।