১৬। (১) কাউন্সিল প্রত্যেক অর্থ বৎসর সমাপ্ত হইবার পূর্বে উহার কার্যাবলির উপর একটি বার্ষিক প্রতিবেদন এবং পরবর্তী অর্থ বৎসরের জন্য কলেজের সম্ভাব্য আয় ও ব্যয়ের উপর বাজেট প্রস্তুত করিবে। (২) উপ-ধারা (১) এর অধীন প্রস্তুতকৃত বার্ষিক প্রতিবেদন ও বাজেট কলেজের বার্ষিক সাধারণ সভায় উপস্থাপন করিতে হইবে। (৩) কলেজের বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ফেলোগণের সংখ্যা গরিষ্ঠ ভোটে বার্ষিক প্রতিবেদন ও বাজেট, সংশোধনসহ বা সংশোধন ব্যতিরেকে, অনুমোদিত হইবে।