১৪। (১) কলেজের একটি তহবিল থাকিবে যাহা নিম্নবর্ণিত দুইটি অংশে বিভক্ত থাকিবে, যথা:- (ক) স্থায়ী তহবিল; এবং (খ) চলতি তহবিল। (২) স্থায়ী তহবিলে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা:- (ক) সরকার বা কোন ব্যক্তি বা সংস্থা কর্তৃক প্রদত্ত এককালীন অনুদান বা দান; এবং (খ) স্থায়ী তহবিলে জমাকৃত অর্থ হইতে প্রাপ্ত লভ্যাংশ। (৩) স্থায়ী তহবিলের অর্থ কলেজের কোন দৈনন্দিন কার্য সম্পাদনের উদ্দেশ্যে ব্যয় করা যাইবে না। (৪) চলতি তহবিলে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা:- (ক) সরকার কর্তৃক প্রদত্ত বরাদ্দ; (খ) পরীক্ষার ফি; (গ) ফেলোগণের চাঁদা; (ঘ) দেশি বা বিদেশি সংস্থা কর্তৃক প্রদত্ত অনুদান; (ঙ) কোন প্রতিষ্ঠান কর্তৃক বা ব্যক্তিগত…