১৩। (১) কলেজের একজন সচিব থাকিবেন, যিনি কাউন্সিল কর্তৃক নিযুক্ত হইবেন। (২) সচিব কাউন্সিলের সভায় উপস্থিত থাকিতে এবং আলোচনায় অংশগ্রহণ করিতে পারিবেন, তবে তাহার ভোটাধিকার থাকিবে না। (৩) কাউন্সিল কলেজের কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যের প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী নিয়োগ করিতে পারিবে। (৪) কলেজের সচিব ও কর্মচারীদের ক্ষমতা ও কার্যাবলি এবং চাকরির শর্তাবলি বিধি দ্বারা নির্ধারিত হইবে।