১২। (১) কাউন্সিলের একটি নির্বাহী কমিটি থাকিবে যাহা কাউন্সিলের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ, সচিব এবং কাউন্সিল সদস্যগণের মধ্য হইতে ২ (দুই) জন নির্বাচিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে। (২) নির্বাহী কমিটির দায়িত্ব ও কার্যাবলি কাউন্সিল কর্তৃক নির্ধারিত হইবে।