১১। (১) কাউন্সিল কোন ফেলোকে তাহার অসদাচরণ অথবা কলেজের স্বার্থের পরিপন্থি কোন কাজের কারণে ফেলোশীপ হইতে বহিষ্কার করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন কোন ফেলোকে বহিষ্কারের ক্ষেত্রে কাউন্সিলের মোট সদস্য সংখ্যার অন্যূন দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটের প্রয়োজন হইবে। (৩) উপ-ধারা (১) এর অধীন কোন ফেলোকে শুনানির সুযোগ প্রদান না করিয়া বহিষ্কার করা যাইবে না। ব্যাখ্যা: এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে ’’অসদাচরণ’’ অর্থ কোনো চিকিৎসক বা কোনো সরকারি কর্মচারী বা ভদ্রলোকের পক্ষে অনুচিত, শিষ্টাচারহীন কোন আচরণ বা পেশাগত শৃঙ্খলা পরিপন্থি কোন কাজ।