১০। কাউন্সিল নিম্নবর্ণিত কার্যাবলি সম্পাদন করিবে, যথা :- (ক) এফসিপিএস পরীক্ষা পরিচালনা এবং এফসিপিএস পরীক্ষয় উত্তীর্ণদের সনদ প্রদান; (খ) এমসিপিএস পরীক্ষা পরিচালনা এবং এমসিপিএস পরীক্ষায় উত্তীর্ণদের সনদ প্রদান; (গ) বিভিন্ন বিষয়ে পরীক্ষা পরিচালনার জন্য পরীক্ষক বোর্ড নিয়োগ; (ঘ) বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফি, ফেলোশীপের বাৎসরিক চাঁদা এবং প্রয়োজনীয় অন্যান্য ফি বা চাঁদা নির্ধারণ; (ঙ) বিধি বিধান অনুসারে কোন বিশিষ্ট ব্যক্তিকে কলেজের সম্মানিত ফেলো হিসাবে ঘোষণা; (চ) কলেজের কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন কমিটি গঠন এবং উহার ক্ষমতা ও কার্যাবলি নির্ধারণ; (ছ) কলেজের বার্ষিক সাধারণ সভার আয়োজন; এবং (জ)…