৯। (১) বোর্ড কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ স্বীকৃতি প্রদান করিবে: তবে শর্ত থাকে যে, বিদেশে অবস্থিত কোনো প্রতিষ্ঠান কর্তৃক এই আইনের আওতাভুক্ত কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে সরকারের পূর্বানুমোদন গ্রহণ করিতে হইবে। (২) উপ-ধারা (১) এ উল্লিখিত স্বীকৃতি প্রদানের পদ্ধতি, ফি, স্বীকৃতি স্থগিত বা বাতিল, স্বীকৃতি স্থগিত বা বাতিলের বিরুদ্ধে আপিল এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় বিধি দ্বারা নির্ধারিত হইবে।