৮। বোর্ডের দায়িত্ব ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:- (ক) কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ পরিচালনা, স্বীকৃতি ও নিয়ন্ত্রণ; (খ) এই আইনের পরিধিভুক্ত কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ কোর্স নির্ধারণ এবং উক্ত কোর্সসমূহের জন্য পাঠ্যক্রম প্রস্তুত ও কারিকুলাম প্রণয়ন; (গ) বোর্ড কর্তৃক প্রণীত কারিকুলাম অনুযায়ী পাঠ্যপুস্তক ও শিক্ষা উপকরণ তৈরী; (ঘ) কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ পরীক্ষা গ্রহণ, সক্ষমতা যাচাই, ফি নির্ধারণ, ফল প্রকাশ এবং সনদ প্রদান; (ঙ) বোর্ড কর্তৃক স্বীকৃত কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি এবং আন্তঃপ্রতিষ্ঠান শিক্ষার্থী বদলি…