৬। (১) নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠিত হইবে, যথা:- (ক) চেয়ারম্যান, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক মনোনীত উহার অন্যূন উপসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (গ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক মনোনীত উহার অন্যূন উপসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (ঘ) কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক মনোনীত উহার পরিচালক পদমর্যাদার একজন প্রতিনিধি; (ঙ) জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত উহার পরিচালক পদমর্যাদার একজন প্রতিনিধি; (চ) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক মনোনীত উহার পরিচালক পদমর্যাদার একজন প্রতিনিধি; (ছ) জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো…