২৯। (১) এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে Technical Education Act, 1967 (Act No. 1 of 1967), অতঃপর উক্ত Act বলিয়া উল্লিখিত, এতদ্বারা রহিত হইবে। (২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও- (ক) এই আইনের অধীন পরিচালনা পর্ষদ গঠিত না হওয়া পর্যন্ত উক্ত Act এর অধীন গঠিত Board, অতঃপর উক্ত Board বলিয়া উল্লিখিত, এই আইনের অধীন গঠিত পরিচালনা পর্ষদ বলিয়া গণ্য হইবে; (খ) উক্ত Act এর অধীন কৃত কোনো কাজ, প্রণীত কোনো বিধি বা প্রবিধান, প্রদত্ত কোনো স্বীকৃতি বা সার্টিফিকেট, ইস্যুকৃত কোনো আদেশ, বিজ্ঞপ্তি, প্রজ্ঞাপন বা নোটিশ, গৃহীত কোনো ব্যবস্থা বা সূচিত কোনো কার্যধারা এই আইনের অধীন কৃত, প্রণীত, প্রদত্ত, ইস্যুকৃত,…