২৮। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বোর্ড, সরকারের পূর্বানুমোদনক্রমে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইন ও তদধীন প্রণীত বিধির সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, প্রবিধান প্রণয়ন করিতে পারিবে। (২) বিশেষ করিয়া এবং উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুণ্ন না করিয়া, বোর্ড, অন্যান্য বিষয়ের মধ্যে, নিম্নবর্ণিত সকল বা যে কোনো বিষয়ে প্রবিধান প্রণয়ন করিতে পারিবে; যথা:- (ক) কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ পরীক্ষা ও সক্ষমতা যাচাই এ অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণ, সনদ প্রদান ও প্রত্যাহার; (খ) কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ পরীক্ষা ও সক্ষমতা যাচাই এর ফি নির্ধারণ; (গ)…