১৭। (১) বোর্ডের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে, যথা:- (ক) সরকারের নিকট হইতে প্রাপ্ত অনুদান; (খ) কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত দান; (গ) এই আইনের অধীন ফি বাবদ প্রাপ্ত অর্থ; (ঘ) বিনিয়োগ হইতে অর্জিত আয়; (ঙ) ব্যাংকে গচ্ছিত অর্থ হইতে প্রাপ্ত সুদ; এবং (চ) অন্য কোনো বৈধ উৎস হইতে প্রাপ্ত অর্থ। (২) তহবিলের অর্থ পরিচালনা পর্ষদের অনুমোদনক্রমে কোনো তফসিলি ব্যাংকে বোর্ডের নামে জমা রাখিতে হইবে এবং বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে তহবিল হইতে অর্থ উত্তোলন করা যাইবে। (৩) এই আইনের অধীন বোর্ডের কার্যাবলি সম্পাদন এবং চেয়ারম্যান, সচিবসহ কর্মচারীদের বেতন, ভাতা ও…