১৫। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বোর্ড প্রয়োজনীয় সংখ্যক কমিটি গঠন করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর সামগ্রিকতাকে ক্ষুণ্ন না করিয়া, বোর্ডের নিম্নবর্ণিত কমিটি থাকিবে, যথা:- (ক) ডিপ্লোমা কোর্সেস অব স্টাডি কমিটি; (খ) সার্টিফিকেট কোর্সেস অব স্টাডি কমিটি; (গ) অর্থ কমিটি; (ঘ) রেগুলেশন কমিটি; (ঙ) সিলেকশন কমিটি; (চ) আপিল ও সালিশ কমিটি; (ছ) পরীক্ষা অথবা সক্ষমতা যাচাই কমিটি; (জ) বয়স শুদ্ধকরণ কমিটি; (ঝ) সমতুল্যতা প্রোগ্রাম কমিটি; (ঞ) স্বীকৃতি অথবা অ্যাক্রিডিটেশন কমিটি; (ট) ইকুইটি উপদেষ্টা কমিটি; (ঠ) শৃঙ্খলা কমিটি; এবং (ড) গবেষণা কমিটি। (২) উপ-ধারা (১) ও (২) এর অধীন গঠিত কমিটির দায়িত্ব ও কার্যাবলি…