১৩। (১) বোর্ডের একজন সচিব থাকিবেন, যিনি অন্যূন সরকারের উপসচিব পদমর্যাদার কর্মচারীগণের মধ্য হইতে প্রেষণে নিযুক্ত হইবেন। (২) সচিব বোর্ডের সার্বক্ষণিক কর্মচারী হইবেন এবং তিনি চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী পরিচালনা পর্ষদের সভার তারিখ, সময় এবং আলোচ্যসূচি নির্ধারণ, সভার কার্যবিবরণী প্রস্তুত, বোর্ড কর্তৃক সম্পাদিত কার্যাবলি বিবরণ ও সংশ্লিষ্ট নথি সংরক্ষণ এবং বোর্ড কর্তৃক নির্দেশিত অন্যান্য দায়িত্ব পালন ও কার্য সম্পাদন করিবেন।