১২। (১) বোর্ডের একজন চেয়ারম্যান থাকিবেন। (২) চেয়ারম্যান সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহার চাকরির মেয়াদ ও শর্তাবলি সরকার কর্তৃক স্থিরীকৃত হইবে। (৩) চেয়ারম্যান বোর্ডের প্রধান নির্বাহী হইবেন এবং তিনি- (ক) বোর্ডের কার্যাবলি ও সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করিবেন; (খ) বোর্ডের হিসাব সংরক্ষণ, হিসাব বিবরণী প্রণয়ন ও হিসাব নিরীক্ষার ব্যবস্থা করিবেন; এবং (ঘ) সরকার কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করিবেন। (৪) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, চেয়ারম্যান জরুরি প্রয়োজনে, যে কোনো কার্যক্রম গ্রহণ করিতে পারিবেন : তবে শর্ত থাকে যে, এইরূপে গৃহীত কার্যক্রম অনুমোদনের জন্য তৎপরবর্তীতে অনুষ্ঠিত…