১১। (১) বোর্ড উহার কার্যাবলির জন্য সরকারের নিকট দায়ী থাকিবে। (২) বোর্ড সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে পরিদর্শন বা তদন্ত করিবার ক্ষমতা সরকারের থাকিবে। (৩) উপ-ধারা (২) এর অধীন অনুষ্ঠিত পরিদর্শন বা তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে সরকার বোর্ডকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করিতে পারিবে এবং উক্তরূপে কোনো নির্দেশনা প্রদান করা হইলে বোর্ড উহা প্রতিপালন করিবে। (৪) সরকার, জনস্বার্থে, লিখিত আদেশ দ্বারা বোর্ডের কোনো কার্যক্রম বা কমিটি বাতিল করিতে পারিবে: তবে শর্ত থাকে, এইরূপ আদেশ প্রদানের পূর্বে সরকার, কেন উক্ত আদেশ প্রদান করা হইবে না, সেই মর্মে কারণ দর্শাইবার জন্য চেয়ারম্যানের মাধ্যমে বোর্ড বা সংশ্লিষ্ট কমিটিকে…