১০। (১) বোর্ড কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ প্রদানকারী কোনো প্রতিষ্ঠান অথবা তদ্কর্তৃক পরিচালিত কোনো পরীক্ষা বা সক্ষমতা যাচাই পরিদর্শন করিতে পারিবেন। (২) পরিদর্শনকারী ব্যক্তি উপ-ধারা (১) এর অধীন পরিচালিত পরিদর্শন প্রতিবেদন বোর্ডকে অবহিত করিবেন। (৩) উপ-ধারা (২) এর অধীন পরিদর্শন প্রতিবেদনের প্রেক্ষিতে বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবে।