৪। জাতীয় কমিটির পূর্বানুমোদন ব্যতীত- (ক) বাংলাদেশের অনিবাসী কোনো নাগরিক ; (খ) বাংলাদেশের নাগরিক নহেন এমন কোনো ব্যক্তি; (গ) বিদ্যমান কোনো আইনের অধীন বাংলাদেশে নিবন্ধিত নহে এমন কোনো সংস্থা- (অ) কোনো জীববৈচিত্র্য বা জীবসম্পদ বা তদ্বিষয়ক প্রথাগত জ্ঞান (traditional knowledge) সংগ্রহ করিতে বা অধিকারে লইতে পারিবেন না; অথবা (আ) জীববৈচিত্র্য বা জীবসম্পদের বাণিজ্যিক ব্যবহার, জীব-সমীক্ষা, জীব-ব্যবহার বা জীব-পরীক্ষণ কার্যক্রম পরিচালনা বা এতদ্বিষয়ক কোনো গবেষণা করিতে পারিবেন না; অথবা (ই) জীববৈচিত্র্য বা জীবসম্পদের আহরণ সংশ্লিষ্ট কোনো কার্যক্রমের সহিত যুক্ত হইতে পারিবেন না; অথবা (ঈ) এর নিকট অন্য কোনো…