২৫। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, প্রত্যেক ইউনিয়নে নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে ‘‘ইউনিয়ন জীববৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি’’ নামে একটি কমিটি গঠিত হইবে, যথা:- (ক) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) উপ-সহকারী কৃষি কর্মকর্তা; (গ) ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা; (ঘ) উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কর্তৃক মনোনীত একজন ইউনিয়ন আনসার ও ভিডিপি দলনেতা; (ঙ) রেঞ্জ কর্মকর্তা (বন) এর একজন প্রতিনিধি, যদি থাকে; (চ) ইউনিয়ন পরিষদের সদস্যগণ; (ছ) উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কর্তৃক মনোনীত একজন ভেটেরিনারী ফিল্ড এসিসটেন্ট, যদি থাকে; (জ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক মনোনীত, পরিবেশ উন্নয়ন…