২২। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, প্রত্যেক পৌরসভায় নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে ‘‘পৌরসভা জীববৈচিত্র্য ব্যবস্থাপনা ও তদারক কমিটি’’ নামে একটি কমিটি গঠিত হইবে, যথা: - (ক) পৌরসভার মেয়র, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) উপজেলা মৎস্য কর্মকর্তা; (গ) উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা; (ঘ) রেঞ্জ কর্মকর্তা (বন) এর একজন প্রতিনিধি, যদি থাকে; (ঙ) পৌরসভার আওতাধীন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার একজন প্রতিনিধি; (চ) উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা; (ছ) উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা; (জ) উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা; (ঝ) উপজেলা সমবায় কর্মকর্তা; (ঞ) পৌরসভার কাউন্সিলরগণ; (ট) পৌরসভার মেয়র কর্তৃক মনোনীত একজন ইমাম ও…