১। (১) এই আইন বাংলাদেশ জীববৈচিত্র্য আইন, ২০১৭ নামে অভিহিত হইবে। (২) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে এই আইন কার্যকর হইবে। * এস, আর, ও নং ৩৩৪-আইন/২০১৭, তারিখঃ ২৬ নভেম্বর, ২০১৭ ইং দ্বারা ১৬ অগ্রহায়ণ, ১৪২৪ বঙ্গাব্দ মোতাবেক ৩০ নভেম্বর, ২০১৭ খ্রিস্টাব্দ উক্ত আইন কার্যকর হইয়াছে।