১৯। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, প্রত্যেক উপজেলায় নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে ‘‘উপজেলা জীববৈচিত্র্য ব্যবস্থাপনা ও তদারক কমিটি’’ নামে একটি কমিটি গঠিত হইবে, যথা: - (ক) উপজেলা নির্বাহী কর্মকর্তা, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) সহকারী কমিশনার (ভূমি); (গ) উপজেলা কৃষি কর্মকর্তা; (ঘ) উপজেলা মৎস্য কর্মকর্তা; (ঙ) উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা; (চ) উপজেলা সমাজসেবা কর্মকর্তা; (ছ) রেঞ্জ কর্মকর্তা (বন), যদি থাকে; (জ) উপজেলার আওতাধীন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ; (ঝ) উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা; (ঞ) উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা; (ট) উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা; (ঠ) উপজেলা সমবায় কর্মকর্তা; (ড)…