১৬। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, প্রত্যেক জেলায় নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে ‘‘জেলা জীববৈচিত্র্য ব্যবস্থাপনা ও তদারক কমিটি’’ নামে একটি কমিটি গঠিত হইবে, যথা: (ক) জেলা প্রশাসক, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) পুলিশ সুপার; (গ) জেলার বন বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা; (ঘ) জেলা মৎস্য কর্মকর্তা; (ঙ) জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা; (চ) জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা; (ছ) উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়; (জ) জেলা সমবায় কর্মকর্তা; (ঝ) উপ-পরিচালক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর; (ঞ) জেলা প্রশাসক কর্তৃক মনোনীত একজন শিক্ষাবিদ বা সমাজসেবক; (ট) জেলা প্রশাসক কর্তৃক মনোনীত কৃষিজীবী ও মৎস্যজীবী সম্প্রদায়ের একজন…