১৩। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, প্রত্যেক সিটি কর্পোরেশনে নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে ‘‘সিটি কর্পোরেশন জীববৈচিত্র্য ব্যবস্থাপনা ও তদারক কমিটি’’ নামে একটি কমিটি গঠিত হইবে, যথা:- (ক) সিটি কর্পোরেশনের মেয়র, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা; (গ) বিভাগীয় কমিশনারের প্রতিনিধি; (ঘ) মেট্রোপলিটান পুলিশ কমিশনারের প্রতিনিধি; (ঙ) সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা; (চ) সিটি কর্পোরেশনের প্রধান নগর উন্নয়ন কর্মকর্তা; (ছ) সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা; (জ) বিভাগীয় বন কর্মকর্তা; (ঝ) জেলা মৎস্য কর্মকর্তা; (ঞ) উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ…