২২। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে ’জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল তহবিল’ নামে কাউন্সিলের একটি তহবিল থাকিবে এবং উক্ত তহবিলে নিম্নবর্ণিত উৎসসমূহ হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে, যথা :- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অর্থ বা অনুদান; (খ) সরকারের পূর্বানুমোদনক্রমে, কোন বিদেশী ব্যক্তি, বিদেশী সরকার, সংস্থা বা আন্তর্জাতিক সংস্থা হইতে প্রাপ্ত অনুদান বা ঋণ; (গ) গবেষণা স্বত্ব ও সেবা হইতে প্রাপ্ত আয়; (ঘ) কোন স্থানীয় ব্যক্তি বা কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুদান; এবং (ঙ) অন্য কোন বৈধ উৎস হইতে প্রাপ্ত অর্থ। (২) উপ-ধারা (১) এর অধীন গঠিত তহবিলে জমাকৃত অর্থ কোন তফসিলি ব্যাংকে জমা রাখিতে হইবে এবং কাউন্সিল কর্তৃক…