২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (১) “উপদেষ্টা পরিষদ” অর্থ ধারা ১১ এর অধীন গঠিত উপদেষ্টা পরিষদ; (২) “কাউন্সিল” অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল; (৩) “গভর্নিং বডি” অর্থ ধারা ৭ অনুসারে গঠিত গভর্নিং বডি; (৪) “চেয়ারম্যান” অর্থ গভর্নিং বডির চেয়ারম্যান; (৫) “জ্বালানি” অর্থ নবায়নযোগ্য ও অ-নবায়নযোগ্য জ্বালানি এবং এইরূপ জ্বালানি ব্যবহারের মাধ্যমে সৃষ্ট শক্তি; (৬) “তহবিল” অর্থ ধারা ২২ এ উল্লিখিত বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল তহবিল; (৭) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (৮) “বিদ্যুৎ” অর্থ যে কোন উদ্দেশ্যে…