১১। (১) নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে কাউন্সিলের একটি উপদেষ্টা পরিষদ থাকিবে, যথা:- (ক) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী বা প্রতিমন্ত্রী, যিনি উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হইবেন; (খ) বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এর সচিবদ্বয়, যাহারা উপদেষ্টা পরিষদের ভাইস চেয়ারম্যান হইবেন; (গ) গভর্নিং বডির চেয়ারম্যান; (ঘ) টেকসই নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ এর চেয়ারম্যন; (ঙ) স্বনামধন্য বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, পেশাজীবী বা গবেষকদের মধ্য হইতে সরকার কর্তৃক মনোনীত ২ (দুই) জন ব্যক্তি; (চ) ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)…