৭। পরিচালনা বোর্ড গঠন।- (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিচালনা বোর্ড গঠিত হইবে, যথা :- (ক) মন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয়, যিনি পরিচালনা বোর্ডের সভাপতিও হইবেন; (খ) প্রতিমন্ত্রী, যদি থাকে, সমাজকল্যাণ মন্ত্রণালয়, যিনি পরিচালনা বোর্ডের সহ-সভাপতিও হইবেন; (গ) সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়; (ঘ) সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়; (ঙ) সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; (চ) সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়; (ছ) সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়; (জ) মহাপরিচালক, প্রধানমন্ত্রীর কার্যালয়; (ঝ) মহাপরিচালক,…