২৩। (১) এই আইন প্রবর্তনের সঙ্গে সঙ্গে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ২৫ জানুয়ারি, ২০০৩ তারিখের সকম/কর্ম-শাঃ/বাজাসকপ-১/২০০২-৯৮ নং রেজুলিউশন, অত:পর ‘উক্ত রেজুলিউশন’ বলিয়া উল্লিখিত, রহিত হইবে। (২) উক্ত রেজুলিউশন রহিত হইবার সঙ্গে সঙ্গে, উহার অধীন গঠিত ‘বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ’ বিলুপ্ত হইবে। (৩) উপ-ধারা (১) এর অধীন রহিত হওয়া সত্ত্বেও,- (ক) উক্ত রেজুলিউশন এর অধীন গঠিত পরিচালনা পর্ষদ, নির্বাহী কমিটি, জেলা সমাজকল্যাণ পরিষদ এবং উপজেলা সমাজকল্যাণ পরিষদ এই আইনের অধীন যথাক্রমে পরিচালনা বোর্ড, নির্বাহী কমিটি, জেলা সমাজকল্যাণ কমিটি এবং উপজেলা সমাজকল্যাণ কমিটি গঠিত না হওয়া পর্যন্ত কার্যকর থাকিবে ; (খ)…